1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীর চোখ অপসারণ, আহত আরও একজন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীর চোখ অপসারণ, আহত আরও একজন

প্রতিনিধি

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে এক আয়কর আইনজীবী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের দীর্ঘ অস্ত্রোপচারের পর তার একটি চোখ অপসারণ করতে হয়েছে। একই ঘটনায় আরেক যাত্রীও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এতে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ডান চোখে গুরুতর আঘাত লাগে।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা তার চোখটি রক্ষা করতে না পারায় সেটি অপসারণ করতে বাধ্য হন।

অন্যদিকে, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে স্বপ্ন কুটির বিল্ডার্সের নির্বাহী হিসাবরক্ষক নাইমুল হাসানও পাথরের আঘাতে আহত হন। তার মাথায় আঘাত লাগে এবং হাসপাতালে নিয়ে পাঁচটি সেলাই দিতে হয়।

ঘটনার পর রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

রেলযাত্রী ও সচেতন মহল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!