1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ, বড় সুযোগ বললেন মিরাজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ, বড় সুযোগ বললেন মিরাজ

প্রতিনিধি

গেল বছরের অক্টোবরের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছে টাইগাররা। এমনকি চলতি বছরে ২২টি ওয়ানডে ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। যা ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন তিনি।

আজ মিরপুরে মিরাজ বলেন, ‘এ বছর ২২টা ওয়ানডে আছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় সুযোগ প্রত্যেকটা প্লেয়ারের জন্য যে একটানা ওয়ানডে খেলবে। ব্যাটিং অর্ডার যেটা বললেন যে আমরা অবশ্যই টিমের যেটা সেরা কম্বিনেশন হয়, সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব। কারণ দিনশেষে আমাদের ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ।’

ক্রিকেটারদের প্রতি নিজের বার্তা জানিয়ে মিরাজ বলেন, ‘পারফরম্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সবাই নিজের চ্যালেঞ্জটা নিতে পারে এবং পারফর্ম যারা করছে, তারা যদি সব সময় টিমে খেলে এবং তারা যদি সব সময় অবদান রাখার চেষ্টা করে, তাহলে এটা দলের জন্য অনেক ভালো হবে।’

‘আমরা শেষ যে সিরিজটা জিতেছি এবং কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে, সেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা ওভাবেই পরিকল্পনা করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি।’

অতীতে ওয়ানডের সুখস্মৃতি নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে। যেহেতু সামনে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং এটা শুরু করতে হবে আমাদের। আমরা বলেছি যে, আমাদের এখন থেকেই শুরুটা হয়েছে। আমরা অবশ্যই ওভাবে একটা পরিকল্পনা করছি। যেহেতু এর আগে ওয়ানডে ফরম্যাটটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক ফলাফলও পেয়েছি এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওয়ানডে ফরম্যাটে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!