1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চবিতে মেয়েদের হলে উঠে গোপন ভিডিও করার সময় যুবক আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চবিতে মেয়েদের হলে উঠে গোপন ভিডিও করার সময় যুবক আটক

প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে উঠে গোপনে ভিডিও করার সময় আব্দুর রহিম নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

শনিবার (০২ নভেম্বর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আব্দুর রহিমের বাসা নোয়াখালী জেলায়। সেখানকার স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি। আটকের সময় তার কাছ থেকে নয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

জানা গেছে, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইস অন করতে হলের ভিতরে যাওয়ার ফাঁকে ভেতরে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে ক্যামেরা অন করে ভিডিও করতে থাকেন তিনি। এ সময়ে হলের কয়েকজন মেয়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করার এক পর্যায়ে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ হলে যেয়ে ওই যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। তবে অভিযুক্ত যুবকের বাবা-মায়ের তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!