1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের নতুন পুলিশ সুপার ডিসি মাসুদ আলম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চট্টগ্রামের নতুন পুলিশ সুপার ডিসি মাসুদ আলম

প্রতিনিধি


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আলোচিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে বর্তমান দায়িত্ব থেকে বদলি করে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

মো. মাসুদ আলম বাংলাদেশ পুলিশের ২৮তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তার পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতা প্রশংসিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে অভিজ্ঞ কর্মকর্তাদের বিভিন্ন জেলায় পদায়নের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন দায়িত্বে যোগ দিয়ে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!