1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে হালিশহর থানার চাঞ্চল্যকর দিনমজুর হত্যা মামলার আসামী গ্রেফতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে হালিশহর থানার চাঞ্চল্যকর দিনমজুর হত্যা মামলার আসামী গ্রেফতার

মো. তৌহিদ/ নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)

চট্টগ্রামে হালিশহর থানার চাঞ্চল্যকর দিনমজুর হত্যা মামলার আসামী গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার চাঞ্চল্যকর ইসমাঈল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী প্রান্ত দাশ’কে আকবরশাহ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।
হত্যাকান্ডে নিহত মো. ইসমাঈল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার বাসিন্দা এবং পেশায় একজন দিন মজুর ছিলেন। জীবিকার তাগিদে তিনি স্বপরিবারে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন উত্তর হালিশহর এলাকায় বসবাস করতেন। চলতি বছরের গত ২২ অক্টোবর আনুমানিক ভোর ৪ ঘটিকার সময় ভিকটিম মো. ইসমাঈল চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বারুনীঘাট এলাকার মা কর্পোরেশ নামীয় একটি বেকু গ্যারেজ এলাকায় গেলে সেখানে থাকা প্রান্ত দাশ এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে চোর সন্দেহে আটক করে। এসময় প্রান্ত দাশ এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিম বেকু গ্যারেজে রশিদ্বারা বেধে লোহার রড এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরর্বতীতে ভিকটিমের শারীরিক অবস্থা গুরুত্বর হলে তার গ্যারেজ মালিক সাহাবুদ্দিনকে খবর দিলে গ্যারেজ মালিক ঘটনাস্থলে হাজির হয়ে ভিকটিমকে তার পরিবারের সহায়তায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ অক্টোবর তার মৃত্যু হয়।

র‍্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, উক্ত ঘটনায় নিহত ভিকটিম মো. ইসমাঈল এর বাবা মো. কাঞ্চন বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। নজরদারীর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ২৪ ডিসেম্বর আনুমানিক বিকেল ৩ ঘটিকায় নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে মামলার অন্যতম এজাহার নামীয় ৪ নং আসামি প্রান্ত দাশকে গ্রেফতার করেছেন র‍্যাব।

গ্রেফতারকৃত প্রান্ত দাশ (২৪), চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন বৈলতলী গ্রামের রণ দাশের পুত্র।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,প্রান্ত দাশ নামের একজনকে হত্যা মামলায় গ্রেফতার করেছেন র‍্যাব। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিএমপির হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!