1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

চট্টগ্রামে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বামীর মারধরে ইয়াছমিন আকতার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, মরদেহের গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হচ্ছে।

নিহত ইয়াছমিন আকতার উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের মৃত আবদুল জলিলের মেয়ে। তিনি ৩ সন্তানের জননী। ঘটনার পর থেকে নিহতের স্বামী নুর নবী পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল আনুমানিক ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইয়াছমিনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ স্বামীর বাড়িতে নেওয়া হয়।

নিহতের চাচাতো ভাই মো. লোকমান অভিযোগ করেন, ইয়াছমিনের স্বামী নুর নবী বিগত তিন বছর ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। রোববার সকালে ইয়াছমিন তার মাকে ফোন করে স্বামীর নির্যাতনের কথা জানিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেন। ওইদিন সন্ধ্যায় ইয়াছমিনের দেবর ফোন করে তার মাকে জানান, ইয়াছমিন আর বেঁচে নেই। পরে স্বজনরা নুর নবীর বাড়িতে গিয়ে মরদেহ দেখতে পান। এসময় মরদেহের পাশে স্বামী নুর নবীর মা ছাড়া অন্য কাউকে সেখানে পাওয়া যায়নি।

নিহত ইয়াছমিন আকতারের মা নুর আয়েশা জানান, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এমআর/এসএসএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!