1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিনিধি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেলে মোহরা কাপ্তাই সড়কের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা দিল মোহাম্মদ (৫২) এবং একই এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. জাফর আলম (৩৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চান্দগাঁও থানার মোহরা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল শাহজালাল পুল গার্ডেনের সামনে অভিযান চালায়।

অভিযানের সময় তল্লাশি চালিয়ে আটক দিল মোহাম্মদের পায়ে পরা অ্যাংকলেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

এ বিষয়ে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!