1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের মেয়াদ বাড়ল আরও এক মাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

চট্টগ্রামে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের মেয়াদ বাড়ল আরও এক মাস

প্রতিনিধি

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং দেশের মোট আমদানি-রপ্তানির সিংহভাগ এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। দৈনন্দিন প্রায় ৫-৬ হাজার যানবাহন বন্দরে চলাচল করে, তাই মিছিল বা সমাবেশের কারণে যে কোনো বিঘ্ন জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

এর আগে ৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে ১১ অক্টোবর থেকে ৩০ দিনের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবার পূর্বের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় এক মাসের জন্য এই বিধিনিষেধ আরোপ করা হলো।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি ও জামায়াতের শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে আসছে। একই ইস্যুতে বাম ঘরানার বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!