1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে শ্রমিক হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে শ্রমিক হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা এলাকায় আলোচিত আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মহসিনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাশ ২৬ নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তার বাবা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা এবং সংশ্লিষ্ট ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন ফ্যাক্টরির এক কর্মচারীকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা গেট থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গেলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান। এ সময় অভিযুক্ত নাজমুল হুদা ও মো. মহসিনসহ ১২ থেকে ১৫ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশকে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে হালিশহর থানার বড়পোল এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মহসিনকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!