1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস : ৩ দোকান ও অটোরিকশা চূর্ণবিচূর্ণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস : ৩ দোকান ও অটোরিকশা চূর্ণবিচূর্ণ

প্রতিনিধি

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস : ৩ দোকান ও অটোরিকশা চূর্ণবিচূর্ণ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ার ঘটনায় ঘটনা ঘটেছে। এতে একটি ফলের দোকান সম্পূর্ণ ধ্বংস ও একটি চায়ের দোকান ও একটি মাংসের দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং একটি সিএনজিচালিত অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।রোববার (১১ জানুয়ারি) বিকেলের দিকে আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়। এতে দোকানটি দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা বাসটির নিচে চাপা পড়ে। বাসের ভারে অটোরিকশাটি সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন, ফলের দোকানদার মো. কাউসার, মাংসের দোকানদার নুরুল আজিম, চায়ের দোকানদার তৌহিদুল ইসলাম এবং অটোরিকশা চালক মফিজ। ঘটনাক্রমে দোকানদাররা বাইরে থাকায় তাঁরা বেচে যান।

অটোরিকশা চালক মফিজ বলেন, বেপরোয়া গতির বাসটি আসতে দেখে আমি রিকশা রাস্তার একপাশে রেখে লাফ দিয়ে প্রাণে রক্ষা পাই। বাসটি সজোরে ধাক্কা দিলে আমার রিকশা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার কাজে অংশ নেয়। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে থাকা আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল আহমেদ বলেন, চট্টগ্রাম শহরমুখী বাঁশখালী সুপার সার্ভিস নামের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে পড়ে। এতে একটা অটো রিকশা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন বাসযাত্রী কিছুটা আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!