1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

প্রতিনিধি

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়াধীন পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ ফেরত ও ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

বুধবার (৬ মে ২০২৬) সকাল ১১টা থেকে তারা বাংলাদেশ ব্যাংক-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন। ‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের জমা রাখা অর্থ ব্যাংকগুলোতে আটকে আছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পারায় তারা পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সমস্যায় পড়েছেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির প্রস্তুতিও অনিশ্চয়তায় পড়েছে বলে জানান অনেকে।

বিক্ষোভ চলাকালে তারা “আমার টাকা ফেরত চাই”, “হেয়ার কাট মানি না”, “আমানত নিয়ে টালবাহানা চলবে না”—এমন বিভিন্ন স্লোগান দেন।

এক বিক্ষোভকারী, প্রবাস ফেরত হেফাজ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিদেশে কষ্ট করে সঞ্চয় করা টাকা এখন তারা পুরোপুরি পাচ্ছেন না, বরং অল্প অল্প করে দেওয়া হচ্ছে। তিনি দ্রুত পুরো অর্থ ফেরতের দাবি জানান।

আন্দোলনকারীদের মূল দাবি হলো—আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, উত্তোলনের সীমাবদ্ধতা প্রত্যাহার এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করা। একই সঙ্গে তারা বাংলাদেশ ব্যাংকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, তারল্য সংকট ও বিভিন্ন অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

এর আগে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকাতেও আমানতকারীরা বিভিন্ন কর্মসূচি ও ব্যাংক শাখায় তালা দেওয়ার মতো প্রতিবাদ করেছেন। আন্দোলনের সময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!