1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ২১ লাখ টাকার সোনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ২১ লাখ টাকার সোনা

প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ১২০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন যাত্রী মো. আবু জাহেদ। রাত সাড়ে আটটার দিকে কার্গো টার্মিনালে তার ‘ইউ ব্যাগেজ’ স্ক্যানিং করার সময় ভেতরে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে।

রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকার লিটন ধরের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ব্যাগেজে থাকা অলংকারের ওজন ও বিশুদ্ধতা নিশ্চিত করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে অলংকারগুলো পরিমাপ করে দেখা যায়, সেখানে ১২০ গ্রাম সোনা রয়েছে।

সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে সোনাগুলো জব্দ করা হয়। তবে এটি প্রথমবার হওয়ার কারণে সংশ্লিষ্ট যাত্রীকে মুচলেকা ও সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমবারের মতো সোনা আনায় যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!