1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শত শত শ্রমিক-কর্মচারী নগরীর বড়পোল, ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টগোলা ক্রসিংয়ে সিম্যান্স হোস্টেলের সামনে অবস্থান নিতে শুরু করেন।

বিক্ষোভে বক্তারা বলেন, বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা। জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না। ধারাবাহিক আন্দোলন করছে স্কপ। প্রয়োজনে হরতাল দেওয়া হবে। এ সরকারের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেওয়ার চুক্তি করার অধিকার নেই। সরকারের কাজ নির্বাচন। দ্রুত নির্বাচন দেন।

বক্তারা বলেন, বন্দরের দক্ষ ব্যবস্থাপনায় বহির্নোঙরে জাহাজের অপেক্ষা এখন শূন্যের কোটায়। তবুও কেন বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরে বিভিন্ন টার্মিনাল ইজারা দিতে হবে?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে স্কপ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ পালন করেছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালস নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে ৩৩ বছরের চুক্তি করেছে সরকার। এই মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ আছে চুক্তিতে। একইদিন কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালও (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত আছে সরকারের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!