1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম জেলা ও মহানগর সংসদীয় আসনের রিটার্নিং অফিসারদের সাথে মতবিনিময় সভা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

চট্টগ্রাম জেলা ও মহানগর সংসদীয় আসনের রিটার্নিং অফিসারদের সাথে মতবিনিময় সভা

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক:(চট্টগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চট্টগ্রাম আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড-সেন্টারে চট্টগ্রাম জেলা ও মহানগর সংসদীয় আসনের নির্বাচনী প্রার্থী, ভিজিলেন্স ও অবজারভেশন টিম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, মনিটরিং টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ জানুয়ারি) নগরীর আগ্রাবাদ এলাকাস্হ ওয়ার্ল্ড-ট্রেড সেন্টার নামক একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, পরিকল্পনা এবং কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে সম্ভাব্য অনিয়ম ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে নির্বাচনী প্রার্থীরা দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সুরক্ষা প্রদানের আশ্বাস নির্দেশনা দেন।

এছাড়া ভিজিলেন্স ও অবজারভেশন টিম নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে নজরদারি ও পর্যালোচনার মাধ্যমে ভোটারদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে এবং মনিটরিং টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে। সভায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর অব জেনারেল (ডিআইজি) এডিশনাল আইজি পদোন্নতি প্রাপ্ত মো আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. হাসিব আজিজ,চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খাঁন ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!