1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম এলজিইডিতে উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রাম এলজিইডিতে উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

প্রতিনিধি

চট্টগ্রাম কার্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ মার্চ) দুদকের চট্টগ্রাম কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযানে অংশগ্রহণ করে। টিমটি এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেয় এবং প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তলব করে।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং কাজের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযানের মাধ্যমে এসব প্রকল্পের রেকর্ডপত্র যাচাই করা হবে এবং অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, “রেকর্ডপত্র পর্যালোচনা শেষে কমিশনের বরাবর দ্রুত সময়ে প্রতিবেদন দাখিল করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!