1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধি

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে বিকেল ৫টা ২২ মিনিটে তিনি ঘোষণাপত্র পাঠ শুরু করেন। পাঠ শেষে উপস্থিত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কোলাকুলি বা বুক মেলান তিনি।

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। এরপরই মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা। বৃষ্টিময় পরিবেশের মধ্যেই তিনি নিজ হাতে পাঠ করেন ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-ভিত্তিক ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’। দলিলটি বিএনপিসহ অংশীদার রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দলগুলোর মধ্যে এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিয়েও ঐকমত্য গড়ে উঠেছে।

‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আগে থেকেই জোর দাবি জানিয়ে আসছিলেন। তারা এ দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেন।আজকের ঘোষণার মধ্য দিয়ে সেই দাবির বাস্তবায়ন হলো।

অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতাদের মধ্যে ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের উষ্ণতা। অনেকে একে অপরের সঙ্গেও বুক মেলাতে দেখা গেছে।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!