1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে

প্রতিনিধি

মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ঘরের মধ্যে পড়ে গেছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার এক সহযোগী বার্তাসংস্থা এএফপিকে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত মাহাথির। গত জুলাইয়ে ১০০ বছর বয়স হওয়া উপলক্ষ্যে আয়োজিত একটি পিকনিকে জ্ঞান হারান তিনি। ওই সময় তাকে হাসপাতালে নেওয়া হয়। সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী এএফপিকে বলেছেন, “ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তার জ্ঞান আছে। আমি জানি না এ মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না। এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।”

সুফি ইউসুফ বলেছেন, “বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান।” তবে বর্তমানে মাহাথিরের অবস্থা কেমন সেটি স্পষ্ট করেননি তিনি। হার্টের সমস্যার কারণে আগেই মাহাথিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছিল। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় বেশ সম্মানিত একজন ব্যক্তি। তিনি তার স্বপ্ন ও নেতৃত্বের জন্য সমাদৃত। মালয়েশিয়াকে কয়েক দশক নেতৃত্ব দিয়ে উন্নতির দিকে নিয়ে গেছেন। একই সঙ্গে ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা এবং প্রভাব।

তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত; এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় দফায় তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল ৯৪ বছর। এতে করে ওই সময় তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতায় পরিণত হন।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!