1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্রিন ইউনিভার্সিটির নতুন লোগো উন্মোচন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গ্রিন ইউনিভার্সিটির নতুন লোগো উন্মোচন

প্রতিনিধি

সময় ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নতুন লোগো উন্মোচন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন লোগোটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ- উপাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো লোগোতে কিছু জটিলতা ও সীমাবদ্ধতা থাকায় সম্প্রতি এই পরিবর্তনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়টি। সৃষ্টিশীলতা, প্রাসঙ্গিকতা এবং প্রযুক্তিগত উপযোগিতা সামনে রেখে রং, গাছের প্রতীক, আনুষ্ঠানিক টাইপোগ্রাফি এবং ভারসাম্যপূর্ণ নকশার সমন্বয়ে লোগোটি তৈরি করা হয়েছে।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, লোগো একটি প্রতিষ্ঠানের আত্মপরিচয়। এটি শুধু একটি চিহ্ন কিংবা প্রতীক নয়। লোগো এমন একটি বার্তা যার মধ্যে একটি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, আদর্শ, মূল্যবোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন বিদ্যমান।

গ্রিন ইউনিভার্সিটির পথচলায় নতুন এই লোগো প্রতিষ্ঠানকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে একইদিনে বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জনের বিষয়টি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে তোলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাউদ্দিন (অব.) প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!