1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোসল ফরজ হলে সেহরি খাওয়া যাবে কি? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গোসল ফরজ হলে সেহরি খাওয়া যাবে কি?

প্রতিনিধি

স্বামী-স্ত্রী সহবাসের পর গোসল না করে ঘুমিয়ে পড়লে যদি সেহরির সময় হয়ে যায় আর এ সময় গোসল করারও সময় না থাকে তবে গোসল না করে সেহরি খাওয়া যাবে কি? কিংবা গোসল না করে সেহরি খেলে রোজা হবে কি?

রমজান মাসে দিনের বেলা হালাল খাবার থেকে বিরত থাকা এবং বৈধ স্বামী-স্ত্রীর মেলামেশা থেকে দূরে থাকাই রোজার বিধান। কিন্তু রাতের বেলা পানাহার করা যেমন বৈধ তেমনি স্বামী-স্ত্রীর মেলামেশা করাও বৈধ এবং জায়েজ। রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত। হ্যাঁ, কেউ যদি এমন অবস্থায় পড়েন যে, ফরজ গোসল করার সময় নেই; গোসল করতে গেলে সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাবে; তবে গোসল না করে শুধু অজু করে বা হাত মুখ ধুয়ে আগে সেহরি খেয়ে নেবেন। পরে ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করবেন। কারণ, সেহরি খাওয়া যেমন ফরজ নয় তেমনি সেহরি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয়।

আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা ফরজ। গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব পবিত্র হয়ে নিতে হবে। বিনা ওজরে বেশি সময় অপবিত্র অবস্থায় থাকা সমীচীন নয়। আর রমজানে রোজা অবস্থায় অধিকক্ষণ অপবিত্র অবস্থায় থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। এতে রহমতের ফেরেশতাদের কষ্ট হয়। তাই দ্রুত পবিত্রতা অর্জন করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!