1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোল মিসের মহড়া ও বিতর্কের ম্যাচে অপেক্ষা বাড়ল ফ্রান্স ও ডাচদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

গোল মিসের মহড়া ও বিতর্কের ম্যাচে অপেক্ষা বাড়ল ফ্রান্স ও ডাচদের

প্রতিনিধি

ভাবা হয়েছিল হাই-ভোল্টেজ লড়াই হবে। আদতে তা হয়ে দাঁড়াল ম্যাড়ম্যাড়ে এক ম্যাচ। শুক্রবার ইউরো কাপে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র করল ফ্রান্স। নাকে চোটের কারণে পুরো সময় সাইড বেঞ্চে বসেই কাটিয়েছেন কিলিয়ান এমবাপে। তার অভাব গোটা ম্যাচেই হাড়ে হাড়ে টের পেয়েছে ফ্রান্স। বেশ কিছু ভালো গোলের সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু গ্রিজম্যানরা সেই সুযোগ হেলায় হারিয়েছেন। নেদারল্যান্ডসের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। যদিও তা নিয়ে বিতর্ক হতেই পারে।

গোল মিসের মহড়া আর বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে ম্যাচটা থেকে গেল ০-০ ড্র। এবারের ইউরোতে এটাই প্রথম গোলহীন ম্যাচ। আর তাতে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার অপেক্ষা বাড়ল দুই দলেরই।

গত দু’দিন ফেস গার্ড পরে এমবাপেকে অনুশীলনে দেখা গিয়েছিল। তবে শুক্রবার ফ্রান্সের প্রথম একাদশ দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। সেখানে ছিল না এমবাপের নাম। আগেই রিজার্ভ বেঞ্চে ফেস গার্ড পরে এমবাপেকে বসে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু তাকে যে প্রথম একাদশে রাখা হবে না তা অনেকেই ভাবতে পারেননি।

ঝুঁকি নেননি কোচ দিদিয়ের দেশম। তাই এমবাপেকে ছাড়া ফ্রান্স দলকে ৪-৪-১-১ ছকে নামিয়েছিলেন। একদম সামনে ছিলেন মার্কাস থুরাম। একটু পেছনে আঁতোয়া গ্রিজম্যান। প্রথম মিনিটেই নেদারল্যান্ডস একটি সুযোগ পেয়ে গিয়েছিল। বল পেয়ে মেম্ফিস দেপাই পাস দিয়েছিলেন জেরেমি ফ্রিমপংকে। তার শট বাঁচিয়ে দেন ফ্রান্স গোলকিপার মাইক মাইগনান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!