1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুলিতে নিহত কিশোরের মরদেহ ৩১ ঘণ্টাতেও ফেরেনি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

গুলিতে নিহত কিশোরের মরদেহ ৩১ ঘণ্টাতেও ফেরেনি

প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক কিশোর। তার মরদেহ ৩১ ঘণ্টাতেও ফেরত দেয়নি বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অথবা বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি ফেরত দেওয়ার কথা আছে বলে জানিয়েছে বিজিবি।

সিলেটের স্বর্ণা দাসের পর গতকাল সোমবার (০৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হয়। এ সময় তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, সোমবার গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গুলি চালায় ভারতের ডিংগাপাড়ায় থাকা বিএসএফ বাহিনী। এতে ভারতের অভ্যন্তরে জয়ন্ত কুমার সিংহ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।

এর আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহমদ বলেন, আমরা রোববার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। মরদেহটি পেলে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!