1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গুলশানে এক যুবককে কুপিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গুলশানে এক যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

রাজধানীর গুলশানে লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সৌরভ। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৫৫ নং রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ৩-৪ জন সৌরভকে কুপিয়ে হত্যা করে। তার দেহে ১০-১১টি কোপ দেওয়া হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ। তিনি জানান, রাতে সৌরভ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত সৌরভ ইউনিয়ন ছাত্রদলের নেতা বলে শোনা গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান এ ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে কোপানো হয়েছিল। তার পরিবার থানায় লিখিত অভিযোগ দিচ্ছে। তার রাজনৈতিক পরিচয় আমরা জানি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!