1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে সব কারখানা ছুটি, ঈদযাত্রায় মহাসড়কে বাড়ছে চাপ; দুপুরে যানজটের শঙ্কা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

গাজীপুরে সব কারখানা ছুটি, ঈদযাত্রায় মহাসড়কে বাড়ছে চাপ; দুপুরে যানজটের শঙ্কা

প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিল্পনগরী গাজীপুরের সব শিল্প কারখানা দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে একযোগে লাখো শ্রমিক ও কর্মজীবী মানুষ বাড়ির পথে যাত্রা শুরু করায় ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। পাশাপাশি বৈরি আবহাওয়ার কারণে ঈদযাত্রার ভোগান্তিও বেড়েছে কয়েকগুণ।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে জেলার কোনাবাড়ী, চৌরাস্তা, টঙ্গী, রাজেন্দ্রপুর, গড়গড়িয়া, মাস্টারবাড়ী, কালিয়াকৈর ও মাওনা এলাকার শিল্প কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়। এসব এলাকার লাখ লাখ শ্রমিক ও কর্মজীবী মানুষ ইতোমধ্যে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। পরিবহন সংশ্লিষ্টদের আশঙ্কা, দুপুরের দিকে যাত্রী ও যানবাহনের চাপ আরও দ্বিগুণ হতে পারে।

এর আগে সোমবার গাজীপুরের প্রায় ৪০ শতাংশ শিল্প কারখানা ছুটি দেওয়া হলে উত্তরাঞ্চলের ২৬ জেলার ঘরমুখো মানুষের ব্যাপক চাপ সৃষ্টি হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কয়েক লাখ মানুষ নানা দুর্ভোগ পোহিয়ে গাজীপুর ছেড়ে যান।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবার-পরিজন, নতুন পোশাক ও ঈদের আনন্দ নিয়ে অনেকেই বাসের অপেক্ষায় রয়েছেন। একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, টঙ্গী বোর্ডবাজার এবং গাজীপুর চৌরাস্তা এলাকায়।

তবে যাত্রীদের অভিযোগ, সড়কের চাপ ও খারাপ আবহাওয়ার অজুহাতে অনেক পরিবহন চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ফলে অনেকে বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে করেও বাড়ির পথে রওনা দিচ্ছেন।

নওগাঁগামী যাত্রী মোশারফ মিয়া বলেন, সকালে কারখানা ছুটির পর বাড়ির উদ্দেশে বের হয়েছি। কয়েকটি বাসে কথা বলেছি, এক হাজার টাকার নিচে কেউ যেতে রাজি নয়। ট্রাকে গেলে ৬০০ টাকায় যাওয়া যাবে। এখন চিন্তা করছি কীভাবে যাই।

বাংলাস্টার বাসের চালক ইসমাইল হোসেন বলেন, আজ সব কারখানা ছুটি হওয়ায় শেষ মুহূর্তে যাত্রীর চাপ আরও বাড়বে। উত্তরবঙ্গের মহাসড়কে এমনিতেই যানজট থাকে, তাই দুপুরের পর পরিস্থিতি আরও জটিল হতে পারে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!