1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ও বিক্ষোভ করছেন।

জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

কারখানার শ্রমিক মোহাম্মাদ মাহাদি বলেন, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খাইতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবই।

রুজিনা খাতুন বলেন, তিন মাসের বেতন বাকি। তারপরেও কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কি দেখে আমরা কিভাবে বেঁচে আছি। কিভাবে ভাড়া বাড়িতে থাকছি, কি খাচ্ছি। আমাগো ঘাম ঝড়ানো টাকা দিয়ে তারা ঠিকি ভালো আছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারখানার মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!