1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

প্রতিনিধি

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা
গাজীপুরে বিশাল শোডাউন করে নিজের প্রার্থিতা জানান দিলেন এক প্রবাসী বিএনপি নেতা। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে বিশাল গাড়িবহর নিয়ে প্রার্থিতা ঘোষণা এবং গণসংযোগ করেন।
প্রবাসী ওই বিএনপি নেতার নাম অ্যাডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ)। তিনি যুক্তরাজ্যে বৃহত্তর ঢাকা আইনজীবী ফোরামের সভাপতি। তার গ্রামের বাড়ি গাজীপুর-৩ আসনের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাফিলাতলী গ্রামে। ছাত্রজীবনে তিনি গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদল নেতা ছিলেন।
জানা গেছে, সকাল ১০টার দিকে কর্মী-সমর্থকসহ গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকার রাজেন্দ্রপুর বাজার থেকে প্রচারণা শুরু করেন গোলাম শাব্বির আলী। এ সময় তিনি জনসমাগম এলাকায় জনসাধারণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করেন এবং বক্তব্য দেন।
গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণের এক পর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি গাজীপুর-৩ আসন থেকে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আমার বিশ্বাস, দলের হাইকমান্ড আমাকে এই আসনে মনোনয়ন দেবেন। এই আসনের জনসাধারণ আমাকে ভালোবাসেন। আমার পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে তারা অনেক সন্তুষ্ট। আমাকে যদি নমিনেশন দেওয়া হয় এবং নির্বাচিত হই, তাহলে আমি এই আসনের সাধারণ জনগণের জন্য অনেক কাজ করতে পারব।
আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদিতিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি গণসংযোগে বের হয়েছি। দলের যে ৩১ দফা কর্মসূচি আছে, সেটাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া আজকের কর্মসূচির মূল লক্ষ্য। চাঁদাবাজি থেকে নেতাকর্মীদের বিরত রাখা, মাদকমুক্ত সমাজ গঠন, জনসাধারণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা—এসব হচ্ছে আমার অঙ্গীকার।
দিনভর তিনি নির্বাচনী এলাকার রাজাবাড়ী বাজার, শ্রীপুর বাজার, টেংরা, জৈনাবাজার, বরমী, কাওরাইদসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালান।
এদিকে সোমবার (৬ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী ও স্মরণ সভা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন গোলাম শাব্বির আলী (পারভেজ)। শ্রীপুর উপজেলার মণ্ডল কনভেনশন সেন্টারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!