1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

প্রতিনিধি

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ
গাজীপুরের টঙ্গীতে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে টঙ্গী মিলগেট এলাকার হা-মীম গ্রুপের সিসিএল-৩ কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কারখানাটির একজন শ্রমিক কর্মস্থলে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজও কর্মস্থলে আরেক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ খবরে কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরের পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে প্রথমে কারখানার ভেতরে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনকে ভর্তি, তিনজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. তারিক হাসান জানান, শ্রমিকরা সাধারণ উদ্বেগ ব্যাধি বা আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়েছেন। এ ধরনের রোগীরা একজন আরেকজনের দেখাদেখি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা পেলেই তারা সুস্থ হয়ে উঠবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!