1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় একজন আটক, মামলা করল তিতাস গ্যাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় একজন আটক, মামলা করল তিতাস গ্যাস

প্রতিনিধি

গাজীপুরে বিচ্ছিন্ন করা একটি অবৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর চেষ্টা করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে মামলা দায়ের করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি

বুধবার (৬ মে ২০২৬) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে গাজীপুরের ছয়দানা হাজিরপুকুর পশ্চিমপাড়া এলাকায়। জানানো হয়, ওই এলাকার মোতালিব হোসেনের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ গত ৪ মে বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাসের অনুমোদন ছাড়াই রাইজার পুনর্নির্মাণ করে গ্যাস সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছিল।

এ সময় স্থানীয়রা মো. ইকবাল হোসেনকে হাতেনাতে আটক করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে খবর দেন। পরে তিতাসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তর করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

তিতাস গ্যাস জানায়, অবৈধ সংযোগ স্থাপন ও পুনঃস্থাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!