1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় বোমা বিস্ফোরণ, ৩ ইসরায়েলি সেনা আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজায় বোমা বিস্ফোরণ, ৩ ইসরায়েলি সেনা আহত

প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন ইসরায়েলি সেনা। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি একজন আহত হলেও তার প্রাণসংশয় নেই বলে উল্লেখ করা হয়েছে আইডিএফের বিবৃতিতে।

আহত সেনাসদস্যদের নাম-পরিচয় বা তাদের শারীরিক অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইডিএফ। শুধু বলা হয়েছে— তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে। তার পরের দিন ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে।

আইডিএফের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার জন অন্যদিকে আইডিএফের হিসেব অনুযায়ী, গাজায় দু’বছরের অভিযানে নিহত হয়েছেন মোট ৯১৩ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন ৬ হাজার ৩১৮ জন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!