1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গরম পড়লে যৌন ইচ্ছা বাড়ে কেন? উষ্ণতায় উষ্ণতার চাহিদা বাড়লেও সঙ্গমের জন্য আদর্শ কি! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

গরম পড়লে যৌন ইচ্ছা বাড়ে কেন? উষ্ণতায় উষ্ণতার চাহিদা বাড়লেও সঙ্গমের জন্য আদর্শ কি!

প্রতিনিধি

ভালবাসার কি কোনও মরসুম হয়? ভালবাসা তো অনুভূতির উদ্‌যাপন। সেই উদ্‌যাপনের বিশেষ কোনও সময় হতে পারে না। তেমনটাই মনে করেন অনেকে। সম্পর্কের ভিত মজবুত করতে ভালবাসা ছাড়াও প্রয়োজন শারীরিক ঘনিষ্ঠতা।

ভালবাসায় মন এবং শরীর, দুই-ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেমের মতো শরীরী উদ্‌যাপনের ক্ষেত্রেও কোনও বাঁধাধরা মরসুম হতে পারে না, অনেকেরই তেমনই মত। তবে সাম্প্রতিক একটি সমীক্ষা জানাচ্ছে, গ্রীষ্মে শরীরী মিলনে একটা বাড়তি উন্মাদনা কাজ করে।
এদিকে হাওয়া অফিস বলছে, এ বছর গরমের পারদ চড়বে হু হু করে। তা হলে বাতাসের উত্তাপে কি গনগনে হবে ভালবাসার আঁচ? উষ্ণতার মরসুমেই কেন আর বেশি করে প্রিয়জনকে নিবিড় ভাবে কাছে পেতে ইচ্ছে করে? কী কারণ লুকিয়ে আছে এর নেপথ্যে

শীতকালে এক বার ঘুমোলে বিছানা ছেড়ে সহজে উঠতে ইচ্ছে করে না। গ্রীষ্মে বিষয়টি ঠিক বিপরীত। শরীরে মেলাটোনিন নামে এক ধরনের হরমোন উৎপন্ন হয়, যা বেশি ক্ষরণ হলে সারা ক্ষণই একটা ঘুম ঘুম ভাব থাকে।

কিন্তু গরমে সারা দিনে রোদের সংস্পর্শে থাকার ফলে এই হরমোন খুব কম ক্ষরণ হয়। ফলে ঝিমুনি ভাবও থাকে না। তার ফলেই শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার প্রতি একটা আলাদা আকাঙ্ক্ষা জন্ম নেয়।

উদ্বেগহীন মন

মনের সঙ্গে শরীরের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। মনের কোণে যদি মেঘ জমে, শরীরেও তার প্রভাব পড়ে। কিন্তু মন ভাল থাকলে সব কিছুর গতি যেন দ্বিগুণ হয়। গরমে মন ভাল রাখে গনগনে রোদ। সেরাটোনিন হরমোনের কারণে অবসাদও দূরে থাকে। ফলে মন ফুরফুরে থাকলে শরীরও চাঙ্গা থাকে। এই চনমনে আবহে শরীরী উদ্‌যাপনও যেন আরও মনোরম হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!