1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গত বছর তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধির পর এই ফ্যাসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে : ফারুক - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

গত বছর তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধির পর এই ফ্যাসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে : ফারুক

অনলাইন ডেস্ক :

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার। জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় এসেছে। এজন্য দেশের জনগণের উন্নয়ন কখনো তাদের মাধ্যমে হবে না

বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, গত বছর তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধির পর এই ফ্যাসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে, তা বোধগম্য নয়। বিদ্যুতের দাম বৃদ্ধি মানে কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি, কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি মানে সাধারণ জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি।

সাধারণ মানুষ এখন দুই বেলা দুই মুঠো ভাত খেতে হিমশিম খেতে হয়, সেখানে জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি করলে সাধারণ জনগণ কীভাবে বাঁচবে? এই ব্যাপারেই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। কারণ এই সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার।

জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় এসেছে। এজন্য দেশের জনগণের উন্নয়ন কখনো তাদের মাধ্যমে হবে না। জাগপার সভাপ‌তি খন্দকার লুৎফুর রহমান বলেন, সামনে পবিত্র রমজান মাস আসছে, রমজানকে কেন্দ্র করে সরকারদলীয় সিন্ডিকেট জিনিসপত্রের দাম আরেক দফা বাড়িয়ে প্রমাণ করেছে যে এই সরকার জনগণের নয়।

প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিনিয়ত হয়রানি করছে। আমরা অবিলম্বে সব রাজবন্দিদের মুক্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!