1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম

প্রতিনিধি

বিএনপি গণমানুষের কল্যাণ এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় সময়ে বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর কড়াইল বস্তির টিএনটি মাঠে ঢাকা-১৭ আসনের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আয়োজিত বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মানুষ যখন বিপর্যস্ত হয়—তা প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা অন্য যেকোনো সংকট—বিএনপি তখনই মানুষের পাশে দাঁড়ায়। দলের চেয়ারম্যান তারেক রহমান সবসময় নেতাকর্মীদের নির্দেশ দেন, যেন মানুষের দুঃসময়ে তারা সক্রিয়ভাবে পাশে থাকেন।

তিনি জানান, এদিন আয়োজিত মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের প্রতি বাড়তি গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ধরনের উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কড়াইল বস্তিবাসীর জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা প্রয়োজন, যাতে সুবিধাবঞ্চিত মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান।

স্বাস্থ্য খাতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনায় স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেল অনুসরণ করে বাংলাদেশে একটি আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান দুর্নীতি রোধে বিএনপি কার্যকর পদক্ষেপ নেবে। উপজেলা পর্যায়ে গর্ভকালীন মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এমন একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীদের অপ্রয়োজনে জেলা পর্যায়ে রেফার করতে না হয়। এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. রফিকুল ইসলাম বলেন, গণতান্ত্রিক ধারাকে রক্ষা ও সুরক্ষিত রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। গত ১৭ বছরের আন্দোলনে অনেক নেতাকর্মী আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।

ছাত্রদলের সহ-সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. মো. ইউনুস আলী, ডা. শরীফুল ইসলাম, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সারজানা সুলতানা, ডা. সজীব, ডা. ইমরান, ডা. প্রিন্স, ডা. মুসা, ডা. সৈকত, ডা. তুষার, ডা. মাহমুদ, ডা. নাফি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!