1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ : তথ্যমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ : তথ্যমন্ত্রী

প্রতিনিধি

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তরের হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতার পেশাগত সমস্যা সাংবাদিকতার নিজস্ব কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। তাই এর সংকট বা বিরোধ সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতিমালা ও কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত। গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যকার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়েজ বোর্ডকে সময়োপযোগী করার কার্যক্রমও শুরু হয়েছে, যাতে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা যায়। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের কল্যাণে সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নারী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চলতি মাসের মধ্যেই শুরু করা হবে এবং বেকারত্ব সমস্যা সমাধানে দেশব্যাপী পরিকল্পনা করে কাজ কারা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না।

মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করে গণমাধ্যম, গণতন্ত্র ও সমাজ উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!