1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফল নিয়ে গ্রহণযোগ্যতার সংকট তৈরি হতে পারে: সিপিডি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

গণভোটের কাঠামোগত দুর্বলতায় ফলাফল নিয়ে গ্রহণযোগ্যতার সংকট তৈরি হতে পারে: সিপিডি

প্রতিনিধি

গণভোটের বিদ্যমান কাঠামো এবং সংশ্লিষ্ট অধ্যাদেশে নানা ধরনের দুর্বলতা থাকায় এর ফলাফল নিয়ে গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, এই বাস্তবতায় এবারের নির্বাচনে গণভোটের চেয়ে জাতীয় সংসদ নির্বাচনকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচনী এলাকায় সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব মন্তব্য করেন।

গোলাম মোয়াজ্জেম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মুহূর্তে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং ইশতেহারের মাধ্যমে ভোটারদের সামনে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। তবে জাতীয় নির্বাচন যে মাত্রায় অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন, বাস্তবে সে অর্থে নির্বাচনকে পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না।

তিনি বলেন, গণভোট পরিচালনার কাঠামো ও অধ্যাদেশে যেসব সীমাবদ্ধতা রয়েছে, তার কারণে এর ফলাফল রাজনৈতিক ও সামাজিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে—সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। এই প্রেক্ষাপটে সিপিডির পক্ষ থেকে মনে করা হচ্ছে, এবারের নির্বাচনে মূল মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপরই থাকা উচিত।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সিপিডিসহ বিভিন্ন থিংক ট্যাংক নির্বাচন সামনে রেখে দলগুলোর ইশতেহার নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করে থাকে। ইশতেহারে কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত, দলগুলোর প্রতিশ্রুতির মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে এবং কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুপস্থিত—এসব দিক বিশ্লেষণের মাধ্যমে জনআলোচনার সামনে আনা হয়।

মিডিয়া ব্রিফিংয়ে আরও জানানো হয়, সিপিডির এই গবেষণায় সারা দেশের পরিবেশ ও দুর্যোগপ্রবণ ১৫০টি নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে অংশ নিয়েছেন ৪৫০ জন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এবং ১ হাজার ২০০ জন ভোটার। জরিপের ফলাফলের মাধ্যমে নির্বাচনী এলাকায় ‘সবুজ সমাজ’ গঠনের বর্তমান অবস্থা ও এ বিষয়ে ভোটারদের প্রত্যাশার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

সিপিডির মতে, নির্বাচনী প্রক্রিয়ায় পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ক ইস্যুগুলোকে আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!