1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণার জন্য ইসলামী ছাত্রশিবিরের ৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণার জন্য ইসলামী ছাত্রশিবিরের ৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

প্রতিনিধি

ঢাকা: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৮ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। কমিটি গঠন করা হয়েছে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদি

কমিটির অন্যান্য সদস্যরা:

  • কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক: আমিরুল ইসলাম

  • কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি: আবু সাদিক কায়েম

  • কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক: ডা. রেদওয়ানুল ইসলাম

  • কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক: ইঞ্জিনিয়ার তানভীর হোসেন

  • কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস: এস এম ফরহাদ

  • কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ

  • কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য: মুহিবুর রহমান

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, “বিগত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তার মূল ভিত্তি হলো ‘জুলাই সনদ’। এই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য রাষ্ট্রের আমূল সংস্কার অপরিহার্য। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করাই শহীদদের স্বপ্নকে সফল করা সম্ভব।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনের বিলোপ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি ঐতিহাসিক সংস্কার যাত্রা শুরু হয়েছে। দেশের মানুষকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!