1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই গঠন সম্ভব কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা: আলী রীয়াজ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই গঠন সম্ভব কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা: আলী রীয়াজ

প্রতিনিধি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক স্বদেশ গঠন সম্ভব। তিনি বলেন, জুলাই সনদ নাগরিকের ধর্মীয় অধিকার, সাম্য ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে এবং এমন একটি রাষ্ট্র গঠিত হবে, যেখানে ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো বৈষম্য থাকবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের সংবিধানগত অধিকার থেকে বঞ্চিত ছিল। ভবিষ্যতের বাংলাদেশ যেন অতীতের মতো না হয়, এজন্য বিবেকের তাড়নায় গণভোটে অংশ নেওয়া জরুরি।

আলী রীয়াজ সংবিধান অনুসারে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের প্রসঙ্গেও বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই আগে সবকিছু নির্ধারিত হতো। তিনি সংসদের ৭০ অনুচ্ছেদকে ‘সংসদ সদস্যদের মুখে স্কচটেপ এঁটে দেওয়া’ হিসেবে উল্লেখ করে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবেন।

বিশেষ অতিথি মনির হায়দার সভায় বলেন, সংবিধানে বিসমিল্লাহ বা আল্লাহর ওপর আস্থা থাকবে না বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা ভিত্তিহীন। তিনি সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চন্দ্র মজুমদার সভাপতিত্ব করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন ও ট্রাস্টের সচিব দেবেন্দ্র নাথ উরাঁও সহ অন্যান্যরা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!