1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণভোট ও নির্বাচন একদিনে হলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণভোট ও নির্বাচন একদিনে হলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই

প্রতিনিধি

গণভোট ও নির্বাচন একদিনে হলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই : অর্থ উপদেষ্টা
চ্যালেঞ্জ থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত। এ ইস্যুতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- গণভোট এবং নির্বাচন একদিনে আয়োজন তাদের জন্য চ্যালেঞ্জ হবে। সরকার কি তাদের সঙ্গে আলোচনা করেছে, নাকি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমার মনে হয় চ্যালেঞ্জ হলেও চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা। সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিনে করা।

‘কারণ দুইদিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের জুনিয়র অফিসার, স্কুল শিক্ষকরা ডিউটিতে যাবেন। তাদেরকে দুইদিন নিয়ে আসবেন, এগুলো খুব কঠিন। অতএব একদিনে করা ভালো। পৃথিবী অনেক দেশেই তো এরকম হয়ত।’

নির্বাচন ও গণভোট একদিনে হলে বাজেট কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, না, এটা তো এখন আমাদের কাছে বলেনি। আমরা তো বলেছি নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় ব্যয় বাড়বে। ওখানেও তো আপনার লোকবল লাগবে, সিকিউরিটির বিষয় আছে। এটা আমরা বলেছি ওপেন। আমাদের বাজেটটা এখন রিভাইজ করছি।

তিনি বলেন, নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে। নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণা পরে ওরা আর নতুন করে কোনো খরচ চাইবে না। রেগুলার খরচ থাকতে পারে। জরুরি খরচ থাকতে পারে। সেটার ব্যবস্থা করা যাবে। তাদেরও কিছু ফান্ড আছে, অর্থ মন্ত্রণালয় আছে। অতএব নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই।

উপদেষ্টা বলেন, অন্য মন্ত্রণালয় বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে, এত তারিখের মধ্যে আপনারা বলে দেন। কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আসে তাদের জন্য।

আপনারা বাজেটে নির্বাচনের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন। এখন কি এটার খরচ বাড়বে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন বাড়া বা কমার বিষয়টি আমি বলতে পারব না। কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে, গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি ওই প্রজেকশনে হয় তো ছিল না।

তিনি বলেন, ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট আপনারা জানেন অ্যাম্বাসিতে। সেটার হয়ত তখন ফরেন মিনিস্ট্রিতে আমাদের কাছে চাইতে পারে। আমি দেখে আসছি সিঙ্গাপুরে, এর আগে আমি জাপানে দেখছি ওরা প্রস্তুতি নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের খরচ যুক্ত হতে পারে। ওদের অফিসাররা ওভারটাইম করবে, সেটাও আমরা ব্যবস্থা করবো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!