1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণতান্ত্রিক শাসন শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

গণতান্ত্রিক শাসন শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা

প্রতিনিধি

চলমান অংশীদারিত্বে জোর দিতে ঢাকা সফর ক‌রে‌ছেন মার্কিন উচ্চ পর্যা‌য়ের এক‌টি প্রতিনিধিদল। তারা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (১৬ সে‌প্টেম্বর) মার্কিন প্রতিনিধিদলের সফর শে‌ষে ঢাকায় মার্কিন দূতাবাস থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, ওয়াশিংটন থেকে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের আন্তঃসংস্থা প্রতিনিধিদলকে স্বাগতম জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। প্রতিনিধিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ মুখ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নাইম্যান, স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, ইউএসএআইডির এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টিটিভ ব্রেন্ডন লিঞ্চ।

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

সফরকালে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া, প্রশাসনকে শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের এক উন্নয়ন চুক্তিতে স্বাক্ষর করেছে ইউএসএআইডি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতিতে সহায়তার জন্য প্রায় ১ বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই অর্থায়ন বাংলাদেশকে আরও অন্তর্ভুক্তিমূলক, সমতামূলক এবং গণতান্ত্রিক পথে চলতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!