1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছিঁড়ে ফেলছে : নাহিদ ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছিঁড়ে ফেলছে : নাহিদ ইসলাম

প্রতিনিধি

ঢাকা-১১ আসনে গণসমর্থনে আতঙ্কিত হয়ে মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে, তবে এই অপচেষ্টা জনগণের রায় বদলাতে পারবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন।

এনসিপি আহ্বায়ক জানান, রোববার রাতে ঢাকা-১১ আসনের ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে স্থাপিত তার নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে।

নাহিদ বলেন, গণজোয়ারে ভয় পেয়ে একের পর এক বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে একটি মাফিয়া গোষ্ঠী। তিনি এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

একইসঙ্গে তিনি বলেন, যারা ব্যানার-বিলবোর্ড ছিঁড়ে তাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে রয়েছে।

ঢাকা-১১ আসনের এই প্রার্থী লেখেন, এই ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে মাঠে তার পক্ষে জনসমর্থন বাড়ছে এবং প্রতিপক্ষ সেই বাস্তবতাই মেনে নিতে পারছে না। ভয় থেকেই তারা সহিংসতা ও ভাঙচুরের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ ব্যালটের মাধ্যমে এসব অপচেষ্টার জবাব দেবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের রায়েই চূড়ান্তভাবে প্রমাণ হবে কার পক্ষে এই আসনের মানুষ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!