1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার স্মরণে আমিরাতে প্রবাসী বিএনপির দোয়া মাহফিল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খালেদা জিয়ার স্মরণে আমিরাতে প্রবাসী বিএনপির দোয়া মাহফিল

প্রতিনিধি

খালেদা জিয়ার স্মরণে আমিরাতে প্রবাসী বিএনপির দোয়া মাহফিল
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সম্প্রতি দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির নাহিদ আল মদিনায় ‘আনোয়ারা-কর্ণফুলী জাতীয়তাবাদী দল’-এর উদ্যোগে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ইউএই বিএনপি নেতা এস এম এরশাদুল আলম।

আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, ‘খালেদা জিয়া ছিলেন আপসহীনতা, দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক। তার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– মোহাম্মদ শওকত হায়াত খান, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ বাবুল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন রানা, মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, মোহাম্মদ কামাল, আবু তাহের, কপিল, মোহাম্মদ ফারুক ও আসিফ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ শরীফ আজাদ।

স্মরণ সভায় বক্তারা প্রবাসীদের উদ্দেশে বলেন, নিজ নিজ পরিবারের সদস্যদের ফোন করে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠান শেষে খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!