1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে : আমীর খসরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে : আমীর খসরু

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তিনি তার আদর্শ ও চিন্তা-চেতনা রেখে গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছেন। তাঁর দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা মানুষের হৃদয়ে ধারণ করতে হবে। তিনি ছিলেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে বেঁচে থাকার যে ধারণা তিনি লালন করতেন, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করা জরুরি। তার জন্য সবাইকে দোয়া করতে হবে। শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। ভিন্নমতের প্রতি সম্মান দেখানোর সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি।

আগামীর বাংলাদেশ প্রসঙ্গে আমীর খসরু বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ গুরু প্রয়াত অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষ্যে অষ্টপরিষ্কারসহ সংঘদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!