1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

প্রতিনিধি

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওনার শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল এখনও আগের মতো আছে। চিকিৎসকের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তাই আমরা চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ওনার যে অসুস্থতা ও বয়স সেটি বিবেচনায় নিতে হবে। বিশেষ করে বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে যেভাবে ওনাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এর কারণে এবার তিনি বেশ কঠিন সময় পার করছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। প্রতিদিন সন্ধ্যায় তার পরীক্ষার রিপোর্ট নিয়ে মিটিং হয়। তাদের পরামর্শে দেশে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে। আলহামদিুল্লাহ এখন পর্যন্ত ম্যাডামকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি তিনি ঠিকমত গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন আগেও ওনার যে শারীরিক অবস্থা ছিল, সেটি তিনি ধরে রাখতে পারছেন।

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার সুস্থাতায় দেশবাসীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চান ডা. জাহিদ। তিনি বলেন, যাতে তিনি বাংলাদেশের রাজনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!