1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রংপুরে খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে রংপুরের আইডিয়াল মোড় এলাকার ইসলামবাগের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

নিহত নারীর নাম রুপভান আক্তার। তিনি মালয়েশিয়া প্রবাসী সাদেকুল ইসলামের স্ত্রী।

নিহতের ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা বলে, জাকির হোসেন আম্মুর খালাতো ভাই হয়। গতকাল দুপুরে আমাদের বাড়িতে এসে আম্মুকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ২টার দিকে আমার খালাতো বোনকে কল দিয়ে বলেছিল আসতেছে। তারপর আমি অনেকবার ফোন দিয়েছি ফোন বন্ধ। তারপর পুলিশের মাধ্যমে জাকির হোসেনের বাসা থেকে মাকে উদ্ধার করেছি।

বাসার মালিক ফজলুল হক বলেন, আমার বাসায় ইফতারের আয়োজন ছিল, কিন্তু ও আসেনি। ২ মাস আগে তাকে আমরা বাসা ভাড়া দিয়েছি। ১২.৩৮ মিনিটে পুলিশের লোক আসে। দেখি জাকির হোসেনের রুমে তালা। তারপর ৩টায় পুলিশ এসে তালা ভেঙে দেখে ঝুলন্ত মরদেহ। তার কাছে আইডি কার্ড চেয়েছি, কিন্তু দেয়নি।

নিহত রুপভানের ভাই আশরাফুল ইসলাম বলেন, প্রাইমারি স্কুলের চাকরির জন্য জাকির হোসেনকে আমার হাত দিয়ে ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আমার বোন আরও ২ লাখ টাকা দিয়েছে আমাকে জানায়নি। চাকরি না হলে টাকা রিটার্ন দেবে সেটিও বলেছে। প্রাইমারির রেজাল্ট না আসায় বলে হাই স্কুলে চাকরি নিয়ে দেবে। আমার মনে হয় টাকার জন্যই আমার বোনকে হত্যা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, রোববার জলঢাকা থেকে কিছু লোক এসে এক নারীর নিখোঁজের কথা বলে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর স্বজনরা এসে খালাতো ভাই জাকির হোসেনের নাম বলেন। সে অনুযায়ী জাকির হোসেনের নম্বর নিই। তার অবস্থান আসরতপুরে নির্ধারণ করা হয়। খোঁজ নিয়ে জানা যায় সে দ্রুত সেখান থেকে প্রস্থান করেছে। ফলে আমাদের সন্দেহ বাড়ে। তারপর ভাড়া বাসার মালিককে নিয়ে গেট খুলে নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়। তার পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, ওই নারীর ভ্যানিটি ব্যাগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিকিট পাওয়া গেছে। যেখানে হোল অ্যাবডোমেন পরীক্ষা করার সাজেশন দেওয়া হয়েছে। সেটি নিয়েও তদন্ত চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!