1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খারকিভে আবাসিক ভবনে রুশ গাইডেড মিসাইল, নিহত ৭ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

খারকিভে আবাসিক ভবনে রুশ গাইডেড মিসাইল, নিহত ৭

প্রতিনিধি

(৩০ আগস্ট) স্থানীয় সময় রাতে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রুশ বাহিনী একটি গাইডেড বোমা দিয়ে খারকিভের একটি ১২ তলা আবাসিক ভবন এবং পার্শ্ববর্তী একটি খেলার মাঠে হামলা চালায়। এই ভয়াবহ বিস্ফোরণে ভবনটির একাংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং বেশ কয়েকটি তলায় আগুন ধরে যায়। প্রচন্ড বিস্ফোরণের ঝাঁকুনিতে পার্শ্ববর্তী এলাকার জানালা ভেঙে পড়ে এবং বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।

ঘটনাস্থলে দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা দীর্ঘক্ষণ ধরে কাজ করে ভবনটির ধ্বংসস্তূপ থেকে মানুষদের উদ্ধার করে। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

এদিকে খারকিভে এই হামলার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিতে আক্রমণ চালাতে চান। এক্ষেত্রে তিনি দূরপাল্লার পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে আবারও পশ্চিমা মিত্রদের কাছে অনুমতি চেয়েছেন।

তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী যদি রাশিয়ার সামরিক স্থাপনাগুলো ধ্বংস করার সুযোগ পেত তাহলে এ ধরনের একটি হামলার ঘটনা ঘটত না। ইউক্রেনের প্রতিরক্ষার বিষয়টিকে সীমাবদ্ধ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!