1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাগড়াছড়ির ৩টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খাগড়াছড়ির ৩টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

প্রতিনিধি

জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব কেন্দ্র হলো দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি। আসনটির মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে দুর্গম হিসেবে বিবেচনা করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে একটি হেলিকপ্টার প্রথমে লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম শুকনাছড়ি ভোটকেন্দ্রে যায়। এরপর একই হেলিকপ্টারে পর্যায়ক্রমে ফুত্যাছড়ি ও দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, হেলিকপ্টারের মাধ্যমে শুধু ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামই নয়, সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এসব দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে।

খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!