1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা ক্ষমতা গ্রহণ করিনি, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। এটা আমাদের ক্ষমতা নয়, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক অবস্থান থেকে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি এ দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।’

মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের একটি রেস্তোরাঁয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা শহরের ‘সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কার ও প্রধানমন্ত্রীর কাজের ধরনের প্রশংসা করেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, ‘এই প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীদের মতো নন, তার কথা ও বক্তব্যে ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরনের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি। এতে জাতি উপকৃত হচ্ছে; বিশেষ করে সরকারি চাকরিজীবীরা সতর্ক ও সজাগ হয়েছেন।’

ভিআইপি সংস্কৃতির পরিবর্তনের উদাহরণ দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি ইতোপূর্বে ১৫-২০টি গাড়ির বহর থাকত। গত এক মাসে ঢাকা শহরে কারও চোখে কি এমন গাড়ির বহর পড়েছে? এটাই হলো জনগণের প্রধানমন্ত্রী ও দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত। শপথের এক মাস না পেরোতেই তিনি প্রমাণ করেছেন যে তার পক্ষেই সম্ভব এ দেশ সঠিকভাবে পরিচালনা করা। দেশের ২০ কোটির ওপর মানুষের ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমাদের সবার মধ্যে দেশের প্রতি যে মায়া-মমতা রয়েছে, তা জাগিয়ে তুলতে তারেক রহমান একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি সব ধর্মের মানুষের জন্য এবং সরাসরি পরিবারের গৃহিণীর নামে বরাদ্দ দেওয়া হবে। কোনো পুরুষের নামে এই কার্ড দেওয়া হচ্ছে না এবং পর্যায়ক্রমে এটি সবার জন্য উন্মুক্ত হবে।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্যসচিব মানিক সাহা এবং জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!