1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ে রহস্য উদঘাটনের আশা শেখ মেহেদীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ে রহস্য উদঘাটনের আশা শেখ মেহেদীর

প্রতিনিধি

চলমান বিপিএলে স্রেফ একটি ম্যাচ বাকি। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স মোকাবিলা করবে। ফাইনালের আগে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করেছে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির অধিনায়ক শেখ মেহেদী। এরই মাঝে বিশ্বকাপ প্রসঙ্গ তোলা হলে তিনি এই প্রশ্নের ভার বিসিবি ও সরকারের হাতে ছেড়ে দেন।

ফাইনালের আগে মেহেদীর কাছে জানতে চাওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে। আজ একটু পরেই যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের। ওই বৈঠকে যোগ দেবেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদীও যোগ দেবেন।

বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে নিজের ভাবনা জানিয়ে এই তারকা অফস্পিনার বলেন, ‘ক্রিকেটার হিসেবে কে না চাইবে বিশ্বকাপ খেলতে? সবাই বিশ্বকাপ খেলতে চায়। তবে এইটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে আসলে… ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার মনে হয়।’

‘বাংলাদেশ টুর্নামেন্ট জয়ের দাবিদার নয়, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না’
এই বৈঠকে কী ধোঁয়াশা কাটবে নাকি বিশ্বকাপ খেলতে না পারার হতাশায় পুড়তে হবে সেই উত্তর নেই মেহেদীর কাছে। তিনি বলেন, ‘এরকম কিছু নিয়ে কথা হয়নি এখনও। শুধু প্রত্যেকটা ক্রিকেটার, যারা বিশ্বকাপ দলে আছে, তাদের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে, মিটিংয়ের জন্য। ওখানে গেলেই বোঝা যাবে আসলে রহস্যটা কী।’

প্রসঙ্গত, বুধবার ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আইসিসি সদস্য দেশগুলোকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করে। যেখানে বাংলাদেশ ছাড়া কেবল পাকিস্তান ভারতে গিয়ে খেলতে না চাওয়ার পক্ষে ভোট দেয়। অর্থাৎ, বাকিদের অবস্থান ছিল বাংলাদেশের বিপক্ষে। ফলে পিসিবির সমর্থনও আইসিসির অবস্থান টলাতে পারেনি। আইসিসির গভর্নিং বডি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টার শেষ সময়সীমা বেঁধে দিয়েছে তাদের সিদ্ধান্ত জানাতে। একইসঙ্গে সংস্থাটি ভারতে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগের কারণ নেই বলেও উল্লেখ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!