1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ক্রিকেটাররা রাজনীতির খেলা খেলছে’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘ক্রিকেটাররা রাজনীতির খেলা খেলছে’

প্রতিনিধি

চলমনা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তবে এ নিয়ে কম জলঘোলা হয়নি। গত কয়েক দিনে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। এই সময়ে ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটারের করা মন্তব্যে বেশ চটেছেন সাকলায়েন মুশতাক।

‘গেম অন হে’ অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সম্প্রতি এক সাবেক ক্রিকেটার—নাম বলছি না, কারণ সেটা ঠিক মনে হচ্ছে না—তাকে জিজ্ঞাস করা হয়েছিল-পাকিস্তান নিজেদের সততা ও সম্মানের কথা বলছে, সে বিষয়ে। তিনি জবাবে বলেছিলেন, ‘দেখুন, কথা বলার আগে বলি— যাদের শুরু থেকেই কোনো সম্মান নেই, তারা আবার সম্মানের কথা কীভাবে বলে?’ আমি বলতে চাই, একটু তো সাধারণ বুদ্ধি ব্যবহার করুন!’

‘কী ধরনের সংকীর্ণ-মনের কথা বলছেন? আপনি একজন সাবেক ক্রিকেটার। খেলোয়াড়দের তো নায়ক ও তারকা হওয়ার কথা। আর তারকারা সবার জন্যই আলো ছড়ায়। নায়ক সবার। অন্তত নায়কের মতো আচরণ করার চেষ্টা করুন!’-যোগ করেন তিনি।রাজনীতিবিদদের মতো করে ক্রিকেটারদের কথা বলা উচিত নয় বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা তারা যা করে সেটাই করছে-তারা রাজনীতির খেলা খেলছে। কিন্তু আপনারা (সাবেক ক্রিকেটাররা) এভাবে কথা বলতে পারেন না। এটা কি বোঝেন না?’

‘যখন বাউন্ডারি মারেন বা উইকেট নেন, তখন এপাশ-ওপাশ (ভারত-পাকিস্তান) সব দিক থেকেই সবাই হাততালি দেয়। কিন্তু এটা যেন আপনারা বুঝতেই চান না। আমি বলি, সীমান্তের ওপাশে একটু বোধ-বুদ্ধি দরকার; আরও দায়িত্বশীল ও বুদ্ধিদীপ্তভাবে কথা বলা উচিত।’-যোগ করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!