1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব। তিনি আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ও কিডনী এবং কার্ডিয়াক ইউনিট স্থাপনের উদ্দেশ্যে ১৫তলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্যান্সারের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে প্রচুর সংখ্যক রোগী বিদেশে পাড়ি জমাতো। এতে মানুষের শ্রম, সময় ও প্রচুর অর্থের পাশাপাশি বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ হতো।
বর্তমান সরকার সকল সেক্টরে উন্নয়নের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসার জন্য মানুষকে আর বিদেশে যেতে হচ্ছে না। এখন উন্নত চিকিৎসা সেবা দেশের ভেতরেই সম্ভব। দেশের সরকারি হাসপাতালগুলোতে ক্যান্সারের মতো জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে।
শরীফ আহমেদ বলেন, জটিল রোগের চিকিৎসা দেয়ার পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নেও সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দেশের আটটি বিভাগীয় সদরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপিত হচ্ছে। পাশাপাশি নেফ্রোলজি ও ডায়ালাইসিস ইউনিট এবং হৃদরোগের আধুনিক চিকিৎসার উদ্দেশ্যে কার্ডিয়াক ইউনিট স্থাপিত হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!