1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ক্যাডার’ সার্ভিস বাতিল করে ১৩টি প্রধান সার্ভিসে বিভক্ত করার সুপারিশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

‘ক্যাডার’ সার্ভিস বাতিল করে ১৩টি প্রধান সার্ভিসে বিভক্ত করার সুপারিশ

প্রতিনিধি

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আওতায় একীভূত ‘ক্যাডার’ সার্ভিস বাতিল করে ১৩টি প্রধান সার্ভিসে বিভক্ত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

কমিশনের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আওতায় একীভূত ‘ক্যাডার’ সার্ভিস বাতিল করে তার পরিবর্তে সংশ্লিষ্ট সার্ভিসের কাজের ধরন ও বিশেষায়িত দক্ষতার বিষয়টি সামনে রেখে আলাদা আলাদা নামকরণ করা যেতে পারে। বিদ্যমান বিসিএসের বিভিন্ন ক্যাডারগুলোকে ১৩টি প্রধান সার্ভিসে বিভক্ত করার সুপারিশ করা হলো।

সুপারিশগুলো হলো:

১. বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস।
২. বাংলাদেশ বিচারিক সার্ভিস।
৩. বাংলাদেশ জননিরাপত্তা সার্ভিস।
৪. বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিস।
৫. বাংলাদেশ হিসাব সার্ভিস।
৬. বাংলাদেশ নিরীক্ষা সার্ভিস।
৭. বাংলাদেশ রাজস্ব সার্ভিস।
৮. বাংলাদেশ প্রকৌশল সার্ভিস।
৯. বাংলাদেশ শিক্ষা সার্ভিস।
১০. বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস।
১১. বাংলাদেশ কৃষি সার্ভিস।
১২. বাংলাদেশ তথ্য সার্ভিস।
১৩. বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি সার্ভিস।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুই সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!