1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোরিয়ার কাছে হেরে বাংলাদেশ বধের স্বপ্ন উজবেকিস্তানের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোরিয়ার কাছে হেরে বাংলাদেশ বধের স্বপ্ন উজবেকিস্তানের

প্রতিনিধি

অস্ট্রেলিয়ার পার্থে ১ মার্চ নারী এশিয়া কাপ শুরু হয়েছে। গতকাল (সোমবার) খেলা হয়েছে গোল্ডকোস্টেও। আজ (মঙ্গলবার) সিডনিতে বি গ্রুপের খেলা আরম্ভ হয়েছে। দিনের প্রথম ম্যাচে কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। বাংলাদেশ ঘণ্টা তিনেক পর একই ভেন্যুতে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে খেলবে।

চীন বর্তমান চ্যাম্পিয়ন হলেও র‌্যাংকিংয়ে বাংলাদেশের গ্রুপের শীর্ষ দল উত্তর কোরিয়া। মাঠেও তারা শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ৪১ মিনিটের মধ্যে তিন গোল করেছে। উজবেকিস্তানকে তারা হারাতে পারলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে। তাই উজবেকিস্তান-উত্তর কোরিয়া ম্যাচের ওপর বিশেষ নজর ছিল বাংলাদেশের।

৯ মার্চ বাংলাদেশ ও উজবেকিস্তান ম্যাচ পার্থে। ওই ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনাল। কারণ বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলেরই চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা একেবারেই নগণ্য। তাই নিজেদের মধ্যকার ম্যাচে জয়ী দলেরই তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দল হয়ে কোয়ার্টারে খেলার সম্ভাবনা থাকবে। তাই কোরিয়া ম্যাচে হারের পর উজবেকিস্তানের কোচ করতায়ানা কুলবায়াত বাংলাদেশ ম্যাচ নিয়েই স্বপ্ন দেখছেন, ‘আপনি যেমনটা বললেন তৃতীয় হয়েও কোয়ার্টারে যাওয়ার সুযোগ আছে। আমরা অবশ্যই সেটা হতে চাই। বাংলাদেশ ও উজবেকিস্তান ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই আজ বাংলাদেশের ম্যাচের ওপর চোখ রাখব। তবে এখন আমাদের মনোযোগ পরবর্তী চীন ম্যাচ।’

বাংলাদেশের র‌্যাংকিং ১১২ আর উজবেকিস্তানের ৪৯। দুই দলের মধ্যে র‌্যাংকিংয়ের তফাত অনেক। এরপরও বাংলাদেশকে ছোট করে দেখছেন না উজবেকিস্তান কোচ, ‘র‌্যাংকিং কোনো বিষয় না। খেলোয়াড়দের পারফরম্যান্সই ফলাফল নির্ধারণ করে। আমার খেলোয়াড়দের ওপর আমি আত্মবিশ্বাসী।’

উজবেকিস্তান উত্তর কোরিয়ার ওপর দাপট দেখাতে পারেনি। ম্যাচের প্রায় সময় নিজেদের অর্ধে ডিফেন্স করেছে। তিন গোলের মধ্যে দুই গোলই খেয়েছে পেনাল্টিতে। ম্যাচের দশ মিনিটের মধ্যে মূল গোলরক্ষক ব্যথা পেয়ে মাঠ ছাড়ে।

উত্তর কোরিয়া বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল অনেক। এরপরও তিন গোলের বেশি দিতে পারেনি। বিশেষ করে শেষ ৪৯ মিনিট গোলশূন্য। উজবেকিস্তান বেশ নিচে গিয়ে ডিফেন্স করেছে। উত্তর কোরিয়ার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। র‌্যাংকিংয়ে তুলনামূলকভাবে উজবেকিস্তানের চেয়েও অনেক বেশি পিছিয়ে। বাংলাদেশ ম্যাচেও কি এত রক্ষণাত্মক প্রতিরোধের জন্য প্রস্তত উত্তর কোরিয়া? কোচ রি সং হো বলেন, ‘আমরা স্কোর করতে চাই। বাংলাদেশ ম্যাচে ট্যাকটিসের উন্নতি করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!